ad728
ad728

সারজিও গোরের সাথে প্রধান উপদেষ্টার আলাপ

রিপোর্টারের নামঃ Fasih Shaiyan
  • আপডেট টাইম : 22-12-2025 ইং
  • 29896 বার পঠিত
সারজিও গোরের সাথে প্রধান উপদেষ্টার আলাপ
ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা ও সারজিও গোর

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশবাসী ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যে অধিকার স্বৈরাচারী শাসনামলে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল।’

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সারজিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্বেও থাকা সারজিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। আলোচনার ফল হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক কমে ২০ শতাংশে নেমে এসেছে বলে তিনি উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত শহীদ ওসমান হাদির বিশাল জানাজা নিয়েও আলোচনা করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© ২০২৬ অনুসন্ধান রিপোর্ট (The Anusandhan Report) — সর্বস্বত্ব সংরক্ষিত [নিবন্ধন প্রক্রিয়াধীন]
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT